প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :--
৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ সেবারহাট বাজারে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
১১ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রাতে সেবার হাট বাজারে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের ডাক দেন, সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই কিছু সাংবাদিক নামধারী ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মানহানিকর, বিভ্রান্তিকর ও অরুচিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একটি পক্ষ অর্থের বিনিময়ে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে ধারাবাহিকভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে স্থানীয় বাজারে কয়েকজন লোকের সাথে এবং সিএনজি স্টান্ডে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের কোন সত্যতা পাওয়া যায়নি।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে একতরফাভাবে প্রচার চালানো হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং একজন জনপ্রতিনিধির সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে অপপ্রচার বন্ধ করে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিকতার নামে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের মাধ্যমে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা সঠিক ঘটনা তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করুন। এবং আমি যদি কোন অন্যায়ও করতে করে থাকি উপযুক্ত অপমান সহ আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নজরুল ইসলাম চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমার বিরুদ্ধে যারা বলছে এবং যারা লিখছে আর যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তবে সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্য ও অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে কোন উত্তর পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪